স্পোর্টস ডেস্ক : হ্যারি টেক্টর ও লরকান টাকারের ফিফটিতে ধীরে ধীরে বড় লিডের দিকে যাচ্ছে আয়ারল্যান্ড। ইনিংস পরাজয়ের শঙ্কা এড়ানোর পর সতর্কতার সঙ্গে এগোচ্ছেন লরকান টাকার ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন। সাবলীল ব্যাটিংয়ে তারা ৭৩ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করছেন সাকিব আল হাসান।
অধিনায়ক নিজে অবশ্য খুব একটা বোলিং করছেন না। কোনো বোলারই সেভাবে প্রভাব ফেলতে পারছেন না। খুব বেশি ভাবাতেও পারছেন না ব্যাটসম্যানদের। ৭৪ ওভারে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ১৯৯। ১৩২ বলে ৮৯ রানে খেলছেন টাকার। ৪৭ বলে ম্যাকব্রাইনের রান ২৭। সফরকারীরা লিড নিয়েছে ৪৪ রানে।
কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৮