মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

রমজান মাস ফজিলতপূর্ণ হওয়ার কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : এটি কোরআন মাজিদ নাজিলের মাস

পবিত্র রমাদান মাসে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়াতের আলোকবর্তিকাস্বরূপ কোরআনুল কারিমে নাজিল করেন। ‘রমাদান হলো সেই মাস, যাতে নাজিল করা হয়েছে আল কোরআন। যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট নিদর্শন। আর সত্য-মিথ্যার মাঝে পার্থক্যকারী’ (সূরা বাকারাহ: ১৮৫)।

বরকতময় মাস


রমাদান মাসের ইবাদতের তাৎপর্য অত্যধিক

এ মাসের ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে হাদিস শরিফে আছে, রাসুল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- বলেন: ‘যে ব্যক্তি এ মাসে একটি নফল আমল করল, সে যেন অন্য মাসের একটি ফরজ আমল করল। আর যে এ মাসে একটি ফরজ আমল করল, সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আমল করল’(বায়হাক্বি)।

এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়

রমাদান মাসের আগমনের সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। হাদিস শরিফে বর্ণিত রয়েছে- ‘যখন রমাদান আসে, তখন রহমতের (জান্নাতের) দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। আর শয়তানকে বন্দি করা হয়’ (সহিহ মুসলিম)।

মাহে রমাদানে ওমরাহ পালনে হজের সওয়াব পাওয়া যায়

রাসুল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইরশাদ করেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস -রাদিয়াল্লাহু তা’আলা আনহুমা- হতে বর্ণিত, নিশ্চয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইরশাদ করেন: ‘রমাদান মাসের ওমরাহ হজের সমান অথবা বলেন, আমার সঙ্গে হজ করার সমান’ (সহিহ বুখারী: ১৭৮৬,১৮৬৩ ও সহিহ মুসলিম: ১২৫৬, নাসায়ি: ২১১০, আবু দাউদ: ১৯৯০, ইবনু মাজাহ: ২৯৯৪, আহমাদ: ২০২৬)।

সহনশীলতার মাস

রমাদান মাস রোজাদারকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। এ মাসে সব ধরনের পানাহারের সুযোগ ও স্ত্রী কাছে থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে রোজাদার পানাহার ও সঙ্গম থেকে বিরত থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- বলেন, ‘রমাদান ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান জান্নাত’।
ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাস
মাহে রমাদনের রোজার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ধনী ব্যক্তি উপবাসের মাধ্যমে গরিবের দুঃখ ও অনাহারের কষ্ট উপলব্ধি করতে পারে। একে অপরের সুখ-দুঃখ উপলব্ধির মধ্য দিয়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টি হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit