শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

বঙ্গবন্ধুর জীবনকর্ম শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে–এডভোকেট মো. নাসির উদ্দিন খান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধুর জীবনকর্ম শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের স্বার্থে তিনি জীবনের তোয়াক্তা করেননি। একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের জন্য তাঁর সংগ্রাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। তাঁর জীবনকর্ম সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শতবর্ষে মুজিব স্মরণে স্মারকগ্রন্থ ‘মহানায়ক’ তাঁর জীবনকর্ম তুলে ধরার একটি অনন্য প্রয়াস।

আশা করছি, শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই তাঁর জীবনকর্মে উদ্বুদ্ধ হবে।কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ স্মরন ‘মহানায়ক’-এর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার (৫ এপ্রিল) সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে দুপুরে শতবর্ষে মুজিব স্মরণে স্মারকগ্রন্থটি কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে অনুষ্ঠিত হয়.এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান, জেলা পরিষদের সদস্য আবদুল হামিদ, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মামুন আহমদ, অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, প্রধান শিক্ষক শাব্বীর আহমদ, আফতাব উদ্দিন, মোঃ ইয়াহিয়া, শফিক আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মরন স্মারক ‘মহানায়ক’ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ‘মহানায়ক’ স্মারকটি সিলেট জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত হয়। স্মারকটি সম্পাদনা করেন দেবজিৎ সিংহ।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit