শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জেলে অ্যাসাঞ্জকে দেখার অনুমতি নেই সাংবাদিকদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের জেলখানায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের সদস্যরা। কিন্তু তাদের অ্যাসেঞ্জের সঙ্গে দেখা করতে দেয়নি জেল কর্তৃপক্ষ। অবশ্য অ্যাসাঞ্জের স্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার (০৪ এপ্রিল) রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের জেনারেল সেক্রেটারি এবং ডিরেক্টর গিয়েছিলেন অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলতে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।

তাদের বলা হয়েছে, আগাম অনুমতি না নিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করা যাবে না। যদিও জেলে বন্দিদের সঙ্গে দেখা করার সমস্ত নিয়ম মেনেই তারা দেখা করতে গিয়েছিলেন।

অ্যাসাঞ্জের স্ত্রী ভেতর থেকে ঘুরে এসে জানান, তার (অ্যাসাঞ্জ) শরীর প্রতিদিন ভেঙে পড়ছে। কিন্তু অ্যাসাঞ্জ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার শেষ দেখে ছাড়বেন।

রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের অভিযোগ, সাংবাদিক বলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। যদিও নিয়ম মেনেই তারা আগাম জানিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে। শেষ মুহূর্তে তাদের নাম লিস্ট থেকে কেটে দেওয়া হয়।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলের ভেতর সাংবাদিকদের প্রবেশ নিষেধ। সে কারণেই রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের কর্মকর্তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এনজিও কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এরপর আরো ওপর মহলের অনুমতি নিয়ে তারা অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করবেন।

অন্যদিকে, সাংবাদিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে বাকি অতিথিদের মতোই জেলে ঢুকতে পারেন বলে জানিয়েছেন তারা। যদিও জেলের দাবি, সাংবাদিকদের বন্দিদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এক্ষেত্রে তা মানা হয়নি বলেই এনজিওর সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit