মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

লারা-গেইলদের মতো চশমা চোখে লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে রোদচশমা পরা খুবই নিয়মিত ব্যাপার। বিশেষ করে টেস্ট ম্যাচে রোদ থেকে চোখ বাঁচাতে বাহারি রংয়ের রোদচশমা পরে থাকেন ফিল্ডাররা। এর পাশাপাশি বোলারদের মধ্যে স্পিনাররা রোদচশমা ব্যবহার করে থাকেন। হেলমেটের ভেতর উইকেটরক্ষকদেরও এই অভ্যাস আছে। কিন্তু ব্যাটসম্যানদের রোদচশমা পরে ব্যাটিং করতে দেখা যায় খুব কমই।

এবার সেই উদাহরণটা তৈরি করলেন লিটন দাশ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম এই ব্যতিক্রমী উদ্যোগ লিটনের। অবশ্য বিশ্ব ক্রিকেট মিলিয়ে লিটন প্রথম নন, এর আগে ব্যাটসম্যান হিসেবে রোদচশমা পরে ক্রিজে ছিলেন গ্রেট ব্রায়ান লারা, ক্রিস গেইল ও ব্র্যাথওয়েট।

ক্রিকেট ইতিহাসে স্টাইলিশ ব্যাটারদের নাম করা হলে ক্যারিবিয়ান কিংবদন্তি লালার নাম থাকবেই। ব্রায়ান লারা শুধু ব্যতিক্রমী ব্যাটিং স্টান্সেই নন, ব্যক্তিগত সেরা স্কোর গড়ে হয়েছেন ক্রিকেটের বরপুত্র। তার ৪০০ রানের মাইলফলক যে কারো পক্ষে ছোঁয়া কঠিন। সেই লারা-ই প্রথম রোদচশমা পরে ব্যাটিংয়ে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এর অনেক বছর পর ক্রিস গেইল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ের সময় চোখে রোদচশমা রাখেন।

এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও জ্যামাইকা তালাওয়াসের হয়ে গেইলকে ওই ভূমিকায় দেখা গেছে। ২০২১ সালে বাংলাদেশ সফরে উইন্ডিজের বর্তমান টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট চোখে চশমা রেখে ব্যাটিং করেন চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় টেস্টেও তাকে একই ভাবে দেখা গেছে। আর বুধবার মিরপুরে লিটন দাশ ব্যাটিং করলেন চশমা পরে।

এদিন ৪১ বলে ৪৩ রানের ওয়ানডে সুলভ পুরো ইনিংসেই লিটনের চোখে চশমা ছিল। এই সময়ে কোন অস্বস্তি দেখা যায়নি লিটনের। হতে পারে উইকেট কিপিংয়ের সময়ও হেলমেটের নিচে রোদচশমা পরার অভ্যাস লিটনকে অসুবিধায় ফেলেনি!

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit