সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর  

জোভান-মাহির মফস্বলের প্রেম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : কেননা, ঋতুর বাবা চাকরির সুবাদে মফস্বল শহরে নতুন বদলি হয়েছে। সবসময় ঢাকা শহরে ঈদ করতে অভ্যস্ত, তবে এবার ঈদ করতে হবে মফস্বলে। তাই ঋতুর এবার খুব মন খারাপ।

আর এতক্ষণ যে ঋতুর কথা বলছিলাম বাস্তবে তার অস্তিত্ব নেই। এক নাটকের চরিত্রের নাম ঋতু। আর চরিত্রে এই ঈদে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

রাফাত মজুমদার রিংকু দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামে ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। আর নাটকটি  নির্মাণ হয়েছে সিএমভির ব্যানারে।

নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন: ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের চিন্তাভাবনা বদলে দেয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভির ব্যানারে এক ডজন ঈদ উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম, যা ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit