বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

রোজা রাখার ফজিলত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : রোজার অসংখ্য ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এখানে ১০টি ফজিলত তুলে ধরা হলো-

১. রোজার প্রতিদান স্বয়ং আল্লাহতায়ালা নিজে দেবেন। আল্লাহতায়ালা বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে। রোজা আমার জন্যই, আমি নিজেই এর পুরস্কার দেব। -সহিহ বোখারি : ১৮৯৪

২. আল্লাহতায়ালা নিজের ওপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে (রোজার কারণে) পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন (কেয়ামতের দিন) পানি পান করাবেন। -বাযযার : ১০৩৯

৩. কেয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউজ থাকবে, যেখানে রোজাদার ছাড়া অন্য কারও আগমন ঘটবে না। -মুসনাদে বাযযার : ৮১১৫

৪. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে। -মুসনাদে আহমাদ : ২৩৩২৪

৫. জান্নাতে একটি বিশেষ ফটক রয়েছে। যার নাম রাইয়ান। সেই ফটক দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করতে পারবে। -সহিহ বোখারি : ১৮৯৬

৬. রোজাদাররা রাইয়ান নামক ফটক দিয়ে প্রবেশ করে জান্নাতের পানীয় পান করবে। তারপর থেকে আর কখনো তারা পিপাসার্ত হবে না। -জামে তিরমিজি : ৭৬৫

৭. রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। আল্লাহতায়ালা বলেন, রোজা হলো ঢাল। বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। -মুসনাদে আহমাদ : ১৪৬৬৯

৮. রোজা কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব! আমি তাকে খাদ্য ও যৌনসম্ভোগ থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, অতঃপর তার সুপারিশ গ্রহণ করা হবে। -আহমাদ : ৬৬২৬

৯. ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলে পূর্ববর্তী গোনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। -সহিহ বোখারি : ৩৮

১০. ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলে ও তারাবি পড়লে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। নাসাঈ : ২৫১৮

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit