শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ট্রাকের চাকায় পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ।

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫১ Time View
রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কওমি মাদরাসার সামনে রাস্তায় শনিবার ১ এপ্রিল বিকেল সোয়া ৪টায় একটি গমভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামসুল হক(৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মৃত সামসুল পশ্চিম কাদিহাট পাটাগড়া পঞ্চায়েত বস্তির বাতাসু মোহাম্মদের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, ঘটনার দিন বিকেল সোয়া ৪টায় সামসুল হক বাইসাইকেলযোগে মহারাজা বাজার থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কওমি মাদরাসা গেটের সামনে পাটাগড়া চৌরাস্তা থেকে বিপরীতমুখী একটি গমভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকার নিচে পড়ে সামসুল ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে জব্দ করে। ওসি আরো জানা, ট্রাকের ড্রাইভার পলাতক, এনিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit