শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) হক সুপার মার্কেটের নিচ তলায় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলছে।

নির্বাচনে ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খাঁন জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী হাজী মো: আয়াতুল ইসলাম খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি মো: মারুফ আহমদ ২২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপুর্ব জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়েছেন নিউ সিলেট ভেনাস জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী গোবিন্দ রায়, ৪০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মীম জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী মো: জামাল আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিয়ান জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো: সুলতান আহমদ পেয়েছন ১১ ভোট।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব খোরশেদ আলম, মো: মানিক খান, এ. প্রবীর সিংহ, জামাল উদ্দিন আহমদ, মুমিনুল হক মুহিব। নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। নির্বাচনকালীন সময়ে হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির উদ্যোগে সকল ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হক সুপার মার্কেটস্থ হাজি শামসুল হক জামে মসজিদের ইমাম ও খতিব হাফিক ক্বারী মাওলানা জাকারিয়া আহমদ বীরদলী।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit