বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

দুর্গাপুরে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন-বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন’’ এই প্রতিপাদ্যে দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে পাইলটিং আকারে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ১২টি জেলা এবং ৩৯টি উপজেলার সরকারি হাসপাতালে এ কার্যক্রমের মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার জামালপুর জেলা সদর হাসপাতাল, সরিষাবাড়ি, শেরপুরের নকলা, ময়মনসিংহের গফরগাঁও এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবার উদ্বোধন করা হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন পুর্ব আলোচনায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজিব রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. সেলিম মিয়া, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ শেখ ফারহানা ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোমেন হাসনাইন, আবাসিক মেডিক্যাল অফিসার (ভারঃ) ডাঃ তানজিরুল ইসলাম, প্যানেল মেয়র নুরুল আকরাম খান, আ‘লীগ নেতা মো. আলী আজগর, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit