শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মাকে হলের রুমে রেখে ছাদে যান মারিয়া, এরপর লাফ দেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হওয়া শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

নাটোরের গুরুদাসপুর উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে মারিয়া। কৃষি বিশ্ববিদ্যালয়টিতে তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন কৃষিরত্ন শেখ হাসিনা হলের ৭০৩ নম্বর রুমে।

হাসপাতালে মৃত মারিয়ার সহপাঠীরা অভিযোগ করেন, শারীরিক অসুস্থতার কারণে মারিয়ার ক্লাসে উপস্থিতি ছিল ৫০ শতাংশের কম। এ কারণে পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না। এ জন্য ২২ মার্চ তিনি একটি আবেদনপত্র নিয়ে শিক্ষকের কাছে যান। তবে তার আবেদন গ্রহণ করা হয়নি। পরবর্তীতে তিনি হলে চলে আসেন। হলে বেড়াতে আসা তার মায়ের সঙ্গে এনিয়ে আক্ষেপ করেন মারিয়া। কান্নাকাটিও করেন। পরদিন ২৩ মার্চ সকাল ৯টার দিকে মাকে রুমে রেখে তিনি বের হন। এর কিছুক্ষণ পর হল ভবনের নিচ থেকে চিৎকার শুনতে পান, মারিয়া ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে।

গুরুতর আহত মারিয়াকে উদ্ধার করে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit