মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

‘বাবারে, ওমরা করে দেশে কবে আইবা রে…’ আর্তনাদ সবুজের বাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : ‘ও বাবারে, তুমি কোথায় হারাই গেলা রে। বলছো ওমরা করে দেশে আইয়া, কবে আইবা রে…’, এভাবেই আর্তনাদ করে যাচ্ছেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের সবুজ হোসাইনের বাবা মো. হারুন। 

মঙ্গলবার রাতে (২৮ মার্চ) মৃত্যুর খবর শোনার পর থেকে সবুজের বাবা-মায়ের বুকফাটা আর্তনাদ আর কান্না থামছেই না।

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবুজসহ ১৩ বাংলাদেশি নিহত হয়েছেন। সবুজ লক্ষ্মীপুরের রায়পুরে চরমোহনা ইউনিয়নের বাবুরহাট এলাকার মাছ ব্যবসায়ী মো. হারুনের বড় ছেলে। ৪ ভাইবোনের মধ্যে সবুজ দ্বিতীয়।

স্থানীয় সূত্র জানায়, সবুজের বাবা হারুন মিয়া মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন। আর্থিকভাবে তেমন একটা স্বচ্ছল নয় তারা। প্রায় ৩ বছর আগে সবুজকে সৌদি আরব পাঠান। তার পাঠানো টাকাতেই পরিবার স্বচ্ছলতার মুখ দেখেছিলেন। খুব শিগগিরই সবুজ দেশে ফেরার কথা ছিলো।

দেশে ফেরার তিনি ওমরাহ করবেন বলেছিলেন। কিন্তু ওমরাহ করতে যাওয়ার পথে সোমবার (২৭ মার্চ) বাস দুর্ঘটনায় সবুজ আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি থেকে খবর আসে, সবুজ মারা গেছেন।

এ খবর শোনার পর সবুজের বাবার বুক ফাটা আর্তনাদ আর কান্না ছাড়া কোনো শব্দ ছিল না।

ইউপি চেয়ারম্যান শফিক পাঠান বলেন, ঘটনাটি দুঃখজনক, সবুজ ছেলেটি ভালো ছিল। পরিবারের সবাই কান্নাকাটি করছেন। সবুজের মৃত্যুতে পুরো চরমোহনা ইউপিতে শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit