বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

নগরীর আখালিয়া নোয়াপাড়ায় ক্যামেরাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নগরীর নোয়াপাড়া আখালিয়ায় আলোরধারা পাঠশালা অফিসে চুরির ঘঠনা ঘটে। আখালিয়া নোয়াপাড়াস্থ মমতা লজ বন্ধন সি-১৩/৩ আলোরধারা পাঠশালা অফিসে গত ২৩ মার্চ হতে ২৫ শে মার্চ এর মধ্যে চুরির ঘঠনা সংগঠিত হয়। চোরেরা ক্যামেরা, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ২৩ শে মার্চ অফিসের কাজ শেষ করে বিকাল সাড়ে ৩ ঘঠিকার দিকে অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যান। গত ২৫ শে মার্চ সকাল ৯ ঘঠিকায় অফিস পিয়ন মিজানুর রহমান অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাসকে ফোনে চুরির ব্যাপারে অবগত করেন।

পরে প্রদীপ কুমার বিশ্বাস অফিসে গিয়ে দেখতে পান মূল দরজার তালার হুক কাটা অফিস এ্যালোমেলো অবস্থায় আছে। পরে দেখা যায় চোরেরা অফিসে রক্ষিত ডিএসএলআর ক্যামেরা,নগদ টাকা, পিতলের টেপসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আলোরধারা পাঠশালা অফিসের জুনিয়র ই্য়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস জালালাবাদ থানায় গত ২৫ শে মার্চ একটি লিখিত অভিযোগ দাখিল করেন মামলা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit