বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

বুড়িমারীতে ৩কোটি টাকার ভারতীয়পণ্য ও তিনটি ট্রাক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে  দিয়ে অবৈধ পথে আসা প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রী পিস, কেমিক্যাল দ্রব্য, চশমাসহ তিনটি ভারতীয় ট্রাক আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ  নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৭ মার্চ) মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের কলাবাগান ও বুড়িমারী  বাসস্টান্ড  নামক স্থান থেকে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ভারতীয় তিনটি ট্রাক থেকে মালামাল উদ্ধার করেন।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর আয়োজনে এ সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গত সোমবার (২৭ মার্চ)  মধ্যরাতে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপির জেসিও-৮৫৭৫ সুবেদার মোঃ বাইরোন আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী বাসস্ট্যান্ড হতে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। এর পর ওই রাতেই জেসিও-৯৭৭৭ নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী কলাবাগান নামক স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়।

উক্ত ৩টি ট্রাক তল্লাশী করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, থ্রী পিস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি পাওয়া যায়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩,২৯,৮৪,০০০/- (তিন কোটি ঊনত্রিশ লক্ষ চুরাশি হাজার) টাকা, যা পাটগ্রাম কাস্টমস্ এ জমা করা হয়েছে। রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লে.কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, বুড়িমারী স্থলবন্দরে মালিকবিহীন ভারতীয় তিনটি ট্রাক আটক করে  অবৈধ পথে আসা ভারতীয় শাড়ী, থ্রী পিস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি আটক করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit