বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বিজয়ের ব্যাটে আবাহনীর বড় জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয় তুলে নিয়েছে আবাহনী। রূপগঞ্জ টাইগার্সকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে তারা। আজ জিতে নিয়ে পয়েন্ট তালিকায়ও শীর্ষে ঢাকা লিগের পুরোনো ক্লাবটি।

ফতুল্লায় টস জিতে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আবহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে শুরু থেকে এক জোট হয়ে আঘাত হানেন আবাহনী বোলাররা।

রূপগঞ্জ টাইগার্স ইনিংসের শুরু থেকেই দলটির ব্যাটিং ধ্বস নামে। নিয়মিত বিরতিতে একের পর উইকেট খোয়াতে থাকে দলটি। মিডল অর্ডারে ত্রিশোর্ধ্ব রান করতে পেরেছেন কেবল নাইম ইসলাম (৩৩)। ২০ এর গন্ডি পার হয়ে আউট হন অঙ্কিত বাওনে (২১)। তাতে সবকয়টি উইকেট হারিয়ে টেনেটুনে ১২৭ রান তোলে দলটি।

আবাহনীর হয়ে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর। এছাড়া দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় আবাহনী। সাত বোলার ব্যবহার করেও বিজয়-নাইম জুটির ভাঙন ধরাতে পারেননি রূপগঞ্জ টাইগার্স নাইম ইসলাম। দুই ওপেনার এনামুল হক বিজয় এবং নাঈম শেখের অবিচ্ছিন্ন জুটিতে আবাহনীর টানা ৫ জয় এটি।

৬৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন বিজয়। এছাড়া অপর ওপেনার নাঈমের ব্যাটে থেকে আসে ৫ চার এবং ১ ছক্কায় ৫২ বলে ৪৩ রান।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit