রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা এই কুরাকাও?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : তিন যুগ পর কাতার বিশ্বকাপে তৃতীয়বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার নায়ক ছিলেন লিওনেল মেসি। স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর তিন মাস আন্তর্জাতিক ফুটবল খেলেইনি দেশটি। অবশেষে গত ২৫ মার্চ রাতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আলবেসিলিস্তেরা। বুধবার ভোরে ফের খেলতে নামবে ডি মারিয়ারা। এবার তাদের প্রতিপক্ষ কুরাকাও।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দলটি ফুটবল বিশ্বে এখনো অজানা এক নাম। অথচ কদিন ধরে এ নামটিই উচ্চারিত হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে। কারণ প্রীতি ম্যাচে মেসিদের বিপক্ষে খেলতে নামবে দেশিটি। আর তাই সংবাদ মাধ্যমের আলোচনায়ও তাদের নাম।

এমনিতে অবশ্য খুব একটা আলোচিত নয় দেশটি। কিন্তু ফুটবল মঞ্চে খুব একটা হেলাফেলা করার মতো দল নয় কুরাকাও। র‍্যাঙ্কিংয়ের ৮৬ নম্বরে অবস্থান করছে দলটি। তর্ক সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিদের প্রতিপক্ষ এই কুরাকাও কারা? তাদের ফুটবল ঐতিহ্যই বা কি?

৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের কুরাকাও মূলত দক্ষিণ ক্যারিবিয়ান সাগর এবং ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ। দেশটিতে বাস করে প্রায় ১ লাখ ৫০ হাজারের মতো মানুষ। আর তাদের রাজধানীর নাম ভিলেমস্টাড। দেশটির অবস্থান ভেনেজুয়েলা উপকূলের ৬৫ কিলোমিটার উত্তরে। অন্য দুটি দ্বীপ দেশ আরুবা এবং বোনাইরের সঙ্গে মিলে এটি গঠন করেছে এবিসি দ্বীপপুঞ্জ।

কুরাকাও ১৮১৫ থেকে ১৯৫৪ পর্যন্ত কুরাকাও অ্যান্ড ডিপেন্ডিন্সিস কলোনির অংশ ছিল। এরপর ১৯৫৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ। ২০১০ সালের অক্টোবরে নেদারল্যান্ডস এন্টিলিসের বিলুপ্তির পর থেকে কুরাকাও রাষ্ট্র হিসেবে পরিচিত। বর্তমানে তারা মূলত কিংডম অব নেদারল্যান্ডসের অন্তর্গত স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্র। যেখানে তাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির নিয়ন্ত্রণ মূলত ডাচদের হাতে।

টেরিটরি অব কুরাকাও ন্যাশনাল ফুটবল টিম নামে তারা যাত্রা শুরু করে ১৯২৪ সালে। একই বছরে তারা নিজেদের প্রথম ম্যাচ খেলে প্রতিবেশী দেশ আরুবার বিপক্ষে। তবে আধুনিক ফুটবলে নিজেদের নতুন যাত্রা শুরু করে ২০১১ সালে। সে বছরের মার্চে তারা ফিফার সদস্যপদ লাভ করে, আর আগস্টে প্রথম ম্যাচ খেলে ডমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে। ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা। কিন্তু হারে শুরু হলেও ফুটবলে কুরাকাওয়ের যাত্রাটা ছিল দারুণ। খুব দ্রুত র‍্যাঙ্কিংয়েও ওপরের দিকে উঠে আসতে শুরু করে।

এর মাঝে ২০১৭ সালের ক্যারিবিয়ান কাপে দারুণ চমক দেখায় কুরাকাও। ৬ বারের চ্যাম্পিয়ন জ্যামাইকাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় তারা। এবিসি’স টুর্নামেন্টেও দারুণ সাফল্য পাচ্ছে তারা। ২০১৩ সালে রানার্সআপ হওয়া দলটি ২০২১ ও ২০২২ সালে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এর মাঝে ২০১৯ সালে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালেও খেলেছে কুরাকাও। ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপ জয়ের সালে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়েও ওঠে (৬৮) কুরাকাও।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit