রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিশ্বকাপে সরাসরি খেলা অনিশ্চিত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : লাল বলের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায়। তারপর নিউজিল্যান্ডের বিপেক্ষে একদিনের সিরিজেও একের পর এক হেরে চলেছে শ্রীলঙ্কা। ফলে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে অনিশ্চয়তার শঙ্কায় পড়েছে দলটি।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯৮ রানে হেরেছিল হাসারাঙ্গারা। এবার বৃষ্টিতে ভেসে গেছে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডে। বল গড়ানো তো দূরের কথা, বিরামহীন বৃষ্টিতে টস পর্যন্ত করা যায়নি। খেলা না হওয়ায় এই ম্যাচের ফলটা লঙ্কানদের বিপক্ষে গেছে। কারণ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের জন্য জয়ের বিকল্প ছিল না। ফলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে হোঁচট খেয়েছে দলটি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার অবস্থান এখন ৯ নম্বরে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ৮ দলের লড়াইয়ে এখন পর্যন্ত ৭ দলের অংশগ্রহণ চূড়ান্ত। শেষ একটি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার লিগে তাদের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে শেষ সুযোগ, কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে জয় করে ক্যারিবিয়ানদের টপকে যাওয়া।

তবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজে আশায় গুড়েবালি দিতে পারে দক্ষিণ আফ্রিকা। ৭৮ পয়েন্ট ১০ নম্বরে থাকলেও নেদারল্যান্ডসের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ বাকি এখনো। সেই ৩ ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় প্রোটিয়ারা হটিয়ে দেবে দুই দলকে। এমন সমীকরণ মিলে গেলে উভয়কে খেলতে বাছাইপর্ব।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit