রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের

দুর্গাপুরে অবাদে চলছে পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেই

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘নিষিদ্ধ পলিথিনের ব্যবহার যেনো বেড়েই চলেছে। মুদির দোকান, মাংসের দোকান, কাঁচাবাজার থেকে শুরু করে ফুটপাতের প্রায় সব দোকানের পণ্য বহনে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। সহজলভ্য ও ব্যবহারে সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতির দিক বিবেচনা না করে অবাধে ব্যবহার করছেন পলিথিন ব্যাগ।

এ নিয়ে মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের ছোট-বড় বাজারে এখন দেদারছে বিক্রি ও ব্যবহার করা হচ্ছে পলিথিন। পৌরশহরের সব দোকানে দোকানে পলিথিন পৌঁছে দেয় কয়েকজন পলিথিন ব্যবসায়ী। গ্রামের প্রায় প্রতিটি হাট-বাজারে পলিথিন ব্যাগের পাইকারি দোকানও চোখে পড়ে। এদিকে পবিত্র রমজান মাসকে ঘিরে হাট-বাজারে কেনা-বেচা বৃদ্ধি পাওয়ার ফলে পলিথিনের অতিরিক্ত ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। এসব নিষিদ্ধ পলিথিন ব্যবহারে যেমন মানবদেহের মারাত্মক ক্ষতি করছে তেমনই পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এছাড়া জমির উর্বরতা হ্রাস, শহরের ড্রেনের পানি নিষ্কাষণে সমস্যা সহ সৃষ্টি হয় জলাবদ্ধতার। পলিথিন নিয়ে প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা নেই বলে মনে করছেন শহরের সচেতন মহল।

এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক সবজি বিক্রেতা বলেন, বাজারের বেশ কয়েকটি দোকানেই পাইকারি পলিথিন বিক্রি করা হয়। ছোট-বড় বিভিন্ন সাইজের পলিথিন প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। এছাড়াও কিছু অসাধু পলিথিন ব্যবসায়ী শহরের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে রাঁতের আঁধারে পৌঁছে দেয়।বাজারে আসা মো. লতিফ মিয়া বলেন, মাছ কেনার পর মাছ বিক্রেতা পলিথিন দিচ্ছে, আলু কিনছি সেটিতেও পলিথিন, ডিম কিনবেন সেখানেও পলিথিন। পলিথিন ছাড়া কোথাও কোনো উপায় নেই। ফলে আমাদের সেগুলোই ব্যবহার করতে হচ্ছেএ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব-উল-আহসান সাংবাদিকদের জানান, ইতোমধ্যে বাজারে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পলিথিন নিয়েও পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit