রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ন্যাশভিল হত্যাকাণ্ড নিয়ে কথা বলার আগে আইসক্রিম নিয়ে রসিকতা বাইডেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, টেনেসির ন্যাশভিল স্কুলে হত্যাকাণ্ডের বিষয়ে কথার বলার আগে বাইডেন জানান, তিনি সংবাদ সম্মেলনস্থলে এসেছেন এটা শুনে যে নিচে চকোলেট চিপ আইসক্রিম বিক্রি হচ্ছে।  

সংবাদ সম্মেলন শুরুর আগে উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, ‘আমার নাম জো বাইডেন। আমি ডা. জিল বাইডেনের স্বামী এবং আমি জেনি ব্র্যান্ডের চকোলেট চিপ আইসক্রিম খাই। আমি এখানে চকোলেট চিপ থাকার খবর শুনে চলে এসেছি।’ বাইডেন আরও বলেন, ‘যাই হোক, আমার ঘরে পুরো রেফ্রিজারেটর ভর্তি আইসক্রিম রয়েছে।’

পরে তিনি আবার সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা ভাবছেন, আমি মিথ্যা বলছি? আমি মোটেও মিথ্যা বলছি না।’ এর পর বাইডেন ন্যাশভিলের কোভেন্যান্ট স্কুলে হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলা শুরু করেন। এই ঘটনায় ৩ শিশুসহ ৬ জন নিহত হয়। পরে অবশ্য বন্দুকধারীও মারা যায় পুলিশের গুলিতে।  

বাইডেন বন্দুক হামলার ঘটনাটিকে ‘অসুস্থ’ কাজ, ‘হৃদয়বিদারক’ এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য ‘সবচেয়ে দুঃসহ ঘটনা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘বন্দুক সহিংসতা বন্ধ করার জন্য আমাদের আরও অনেক কিছু করতে হবে। এটি আমাদের সম্প্রদায়গুলিকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং আমাদের জাতির হৃদয়কে ছিঁড়ে ফেলছে।’  

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit