রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

সাধারণ মানুষ ইফতার-সেহরি করতেও হিমশিম খাচ্ছে: ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। রমজানে সাধারণ মানুষ কষ্টে আছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের এমন অবস্থা বিরাজ করছে যে, সাধারণ মানুষ এ পবিত্র রমজান মাস, ইবাদতের মাস, সংযমের মাস সঠিকভাবে পালন করতে পারছে না। আজ প্রতিটি জিনিসের দাম এমনভাবে বেড়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তারা ঠিকমতো খেতে পারছে না। সেহরি-ইফতার করার মতো সামর্থ্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে অশান্তি বিরাজ করছে। দেশে মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে।’যারা লেখালেখি করেন, সাংবাদিকতা করেন তাদের লেখার স্বাধীনতা নেই মন্তব্য করে ফখরুল বলেন, ‘আজ মানুষের কথা বলার স্বাধীনতা নেই। লেখার স্বাধীনতা নেই। একটি অঘোষিত সেন্সরশিপ লেখক-সাংবাদিকদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। যার ফলে প্রকৃত সত্য উপস্থাপন করা সম্ভব হচ্ছে না।’

র‍্যাবের একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে ফখরুল বলেন, র‍্যাব নওগাঁতে এক নারী অফিস সহকারীকে তুলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। ডাক্তারের রিপোর্ট বলছে, তার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গেছেন। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুতরাং র‍্যাব আবারও একজন অসহায় মানুষকে মেরে ফেলেছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র।

তিনি বলেন, চারদিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজ দুর্নীতি, অনিয়ম, নির্যাতন, হত্যা, খুন, মামলা, মিথ্যা মামলা দিয়ে একটা ভয়ের সংস্কৃতি, ত্রাসের সংস্কৃতি চালু করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ইফতার মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit