রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

জানা গেল আইপিএলে সাকিব-লিটনদের অধিনায়ক কে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ মার্চ) কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ জানায়, ‘কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) নিশ্চিত করছে যে, ইনজুরিতে পড়া শ্রেয়াস আয়ারের জায়গায় নিতিশ রানা দলকে নেতৃত্ব দেবেন। আমরা আশা করছি, ইনজুরি থেকে শ্রেয়াস আইপিএলে কোন এক পর্যায়ে ফিরতে পারবেন। নিতিশের জন্য শুভকামনা, আশা করছি রাজ্য দলের নেতৃত্বের অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে পারবেন।’

শ্রেয়াস আয়ার ইনজুরির পর ভাবা হচ্ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে হয়তো দেয়া হবে অন্তর্বর্তীকালীন অধিনায়ক। তবে বিসিবি থেকে এখনও সাকিব কিংবা লিটনের কেউই পাননি অনাপত্তিপত্র (এনওসি)। জাতীয় দলের খেলা শেষ হওয়ার পরই তারা আইপিএলে খেলতে জেতে পারবেন। এছাড়াও দলে রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সও। তাকেও অধিনায়কের তালিকায়ই দেখছিল অনেকে। তবে তাদের কাউকেই অধিনায়ক না করে, দায়িত্ব দেয়া হয় নিতিশ রানাকে।

ভারতের ঘরোয়া টুর্নামেন্টে দিল্লিকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে নিতিশ রানার। ২০১৮ সাল থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন এই বাঁ-হাতি ব্যাটার।‌ তার উপরই এবার বড় আস্থা রাখছে ফ্র‍্যাঞ্চাইজিটি। আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit