রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

স্যাটেলাইট উৎক্ষেপণে আবারও ইতিহাস গড়ল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (২৬ মার্চ) রোববার সকালে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন টু এর আওতায় দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। দেশটির সবচেয়ে বড় রকেট এলভিএম থ্রি সফলভাবে উৎক্ষেপণ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর জন্য একটি মাইলফলক।

৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনের লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি রকেটটি ৫ হাজার ৮০৫ কেজি ওজনের স্যাটেলাইট নিয়ে পৃথিবীর কক্ষপথে পাড়ি দেয়। লন্ডনভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তিতে আরও একবার বাণিজ্যিক উৎক্ষেপণ সম্পন্ন করলো ভারত।
 
মূলত সরকারি ও বাণিজ্যিক কাজে স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে ব্রিটিশ সংস্থা ওয়ানওয়েব। ব্রিটেনের এ সংস্থাটির সঙ্গে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী রোববারের উৎক্ষেপণ। এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর প্রথম দফায় ৩৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে ইসরো। এর মাধ্যমে মহাকাশে ওয়ানওয়েবের ৬১৬টি স্যাটেলাইট প্রতিস্থাপিত হল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit