রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

মনিরামপুর বিএনপি অফিসে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২১১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলিয় কার্যালয়ে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে। দলটির থানা শাখার আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, দলিয় কার্যালয়ে মাসব্যাপী চলমান ইফতার ও দোয়া মাহফিলে দলিয় নেতাকর্মী ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, আলেম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষও অংশ নেন। সব মিলিয়ে প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। প্রতিদিন বিকেলে আসরের নামাজের পর পরই ইফতারের কার্যক্রম শুরু হয়।


সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, দলিয় কার্যালয়ের ভেতর এবং সামনে সারিবদ্ধ বিছানা পাতা রয়েছে। সেখানে ১১-১২ জন নেতাকর্মী খেজুর, মুড়ি, ছোলা, কলা, বেগুনিসহ বিভিন্ন ইফতারি সামগ্রি প্লেটে সাজাচ্ছেন। এ সময় কথা হয় হারুন অর রশিদ নামে এক যুবদল নেতার সাথে। তিনি জানান, প্রতিদিন এ ইফতারের পেছনে খরচ হয় ছয় থেকে ১০ হাজার টাকা। আর এ টাকার যোগান দেন পর্যায়ক্রমে দলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, প্রায় ১৫/১৬ বছর ধরে তিনি দলিয় কার্যালয়ে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছিলেন। কিন্তু দুই বছর করোনাকালিন সময় আয়োজন করা সম্ভব হয়নি। তিনি জানান, দলিয় নেতাকর্মী ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষের সম্মানে একেকদিন(পৃথক ভাবে) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit