শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে পাহাড়ের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৩৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটির ক্রীড়াঙ্গনের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি রিজিয়ন। সোমবার (২৭মার্চ) সকালে রাঙামাটি সেনা রিজিয়নের সদর দপ্তরে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটির ৩০৫ বিগ্রেডের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি-পিএসসি।

রাঙামাটির কৃতি খেলোয়াড়দের মানোন্নয়নের অংশ হিসেবে রাঙামাটি রিজিয়ন, শেখ কামাল ২য় যুব গেমস এ পদক প্রাপ্ত, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত এবং ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়ন এ পদক জয়ী খেলোয়ারদের এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় গত ১৯ মার্চ রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। রাঙামাটির খেলাধুলার উন্নয়ন রাঙামাটি রিজিয়ন যে কোন ধরনের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বদা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit