শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

আইরিশদের মোকাবিলায় মাঠে নামছে ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ মার্চ) আভিভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মুখোমুখি হবে দুদল। ফ্রান্সের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড। কেননা, ফিফা র‍্যাঙ্কিংয়ে দ্য বয়েজ অব গ্রিনরা আছে ৪৮তম স্থানে। আর ফ্রান্স তো বিশ্বকাপের রানার্সআপ দল। কিন্তু সহজ প্রতিপক্ষ হলেও কোনো ধরনের ঝুঁকি নেবেন না দিদিয়ের দেশম। আগের ম্যাচের শক্তিশালী একাদশ নিয়েই দল সাজাবেন তিনি।

আয়ারল্যান্ডও দারুণ ছন্দে আছে। আগের ম্যাচ লাটাবিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। ম্যাচে রাজত্ব দেখিয়েছেন ক্যালাম ও’দাউদা, ইভান ফার্গুসন ও সিডোজি ওগবেনেরা। দুদলের মুখোমুখি ১৭ লড়াইয়ে আটবার জিতেছে ফ্রান্স। আইরিশদের জয় ৪ ম্যাচে। সবশেষ জয়টা ১৯৮১ সালে। ৪২ বছরের সে ডেডলকটা এবার ভাঙতে চায় আইরিশরা। শেষমেশ কি হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় সমর্থকরা। তবে এই ম্যাচের আগে ইনজুরি নিয়ে দুশ্চিন্তা আছে দুদলেই।

এদিকে ‘বি’ গ্রুপে রাতের আরেক ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ফ্রান্সের কাছ থেকে পাওয়া তিক্ত হারের ব্যথাটা কিছুটা হলেও ঘোচাতে এ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে রোনাল্ড ক্যোমানের শিষ্যরা। তারাও মাঠে নামবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit