রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

জর্ডানে অর্থনৈতিক সংকট, কমছে বিয়ের সংখ্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে ২০২২ সালে বাল্যবিয়ের সংখ্যা ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে। রোববার (২৬ মার্চ) সিস্টারহুড ইজ গ্লোবাল ইনস্টিটিউটের (এসআইজিআই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের তুলনায় জর্ডানে গত বছর বাল্যবিয়ের সংখ্যা কমেছে। ২০২১ সালে বাল্যবিয়ের সংখ্যা ছিল ৮ হাজার ৩৯টি, যা গত বছর কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৪-টিতে।

জর্ডানের সুপ্রিম জজ ডিপার্টমেন্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ৭৫ হাজার ৩৬০টি বিয়ের চুক্তি হয়। এই তুলনায় ২০২২ সালে বিয়ের সংখ্যা ১৫ দশমিক ২ শতাংশ কমেছে, দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৩৪টি। তথ্য অনুযায়ী, এক বছরে ১১ হাজার ৫২৬টি বিয়ে কম হয়েছে।

এসআইজিআই মনে করছে, জর্ডানের অর্থনৈতিক অবস্থার কারণেই দেশটিতে বিয়ের সংখ্যা কমছে। এছাড়া একই অর্থনৈতিক পরিস্থিতির কারণে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ সীমিত হয়েছে এবং তাদের বেকারত্বের হার বেড়ে গেছে। এসআইজিআই বলছে, বাল্যবিয়ে এক ধরনের অপব্যবহার, তা যেকোনোভাবে বন্ধ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit