রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

শামীমকে হারিয়ে ১৮৮ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : মার্ক এডেয়ারের বলটার পেছনে এক রকম ছুটলেন শামীম হোসেন। তাতে টাইমিংয়ের দেখা পাননি তিনি। ফলে কাভারে পল স্টার্লিং নিয়েছেন সহজ ক্যাচ। ২০ বলে ৩০ রান করে ফিরলেন শামীম। বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

সর্বশেষ টাইগাররা ১৮ ওভার শেষে ১৮৮ রান করেছে। হারাতে হয়েছে লিটন, নাজমুল, রনি ও শামীমের উইকেট। 

এর আগে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ দল। শুরুতেই উড়ন্ত সূচনা করেন লিটন ও রনি। 

প্রথম টি-টোয়েন্টিতে একাদশ সাজানো হয়েছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। অর্থাৎ বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। 

মোস্তাফিজ, হাসান মাহমুদ ও তাসকিন বোলিংয়ে দাপট দেখাবেন। আর স্পিনে সাকিব, মিরাজ ও নাসুম ত্রয়ী হাত ঘোরাবেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন—তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তানভীর অবশ্য এ সিরিজের দলেই নেই। 

দুই নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলীর সঙ্গে একাদশের বাইরে আছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit