রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

রমজানেই বৈঠকে বসবেন সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাত বছর পর বিচ্ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য সৌদি আরব ও ইরান শীর্ষ কূটনীতিকদের মধ্যে একটি বৈঠকের বিষয়ে পরিকল্পনা করে আসছিল। চীনের মধ্যস্থতায় দেশ দুটির শীর্ষ কূটনীতিকরা একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক পুনর্মিলন চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই এই বৈঠক করতে সম্মত হয়েছেন। খবর আলজাজিরার।  

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তার ইরানের প্রতিপক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ফোনালাপের সময় সম্প্রতি চীনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সঠিক দিন-তারিখ বা কোথায় বৈঠক হবে তা জানা যায়নি। সৌদি কর্মকর্তারা বলেছেন, এই বৈঠকটি ছিন্ন হওয়ার সাত বছর পর সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ। সৌদি আরবে ২০১৬ সালে শিয়া মুসলিম নেতা নিমর আল-নিমরের ফাঁসির পর ইরানি বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা করার পর রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

এদিকে, নতুন চুক্তি অনুসারে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি মুসলিম প্রধান সৌদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করবে। দেশ দুটি ২০ বছরেরও বেশি সময় আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তিও বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit