শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার তার সাতটি মামলায় গ্রেফতার পূর্ব জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এসব মামলায় জামিন নিতে লাহোর থেকে 

ইসলামাবাদ যান পিটিআই প্রধান। রাজধানীতে তার শেষ সফরের সময় বিচারিক কমপ্লেক্সে ভাঙচুরের পরে তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়েছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইসলামাবাদের রমনা, সিটিডি এবং গোলরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রোববার লাহোরের মিনার-ই-পাকিস্তান এলাকায় এক সমাবেশ থেকে দেশকে সংকট থেকে উদ্ধারে  ১০ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন ইমরান খান। দেশকে সংকট থেকে উদ্ধারে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করে তিনি বলেন, এই পরিকল্পনা পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী পাকিস্তানিদের সরাসরি পাকিস্তানে বিনিয়োগে অনুপ্রাণিত করতে হবে। এটা হলে বারবার আইএমএফের দ্বারস্থ হতে হবে না।

গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit