রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

তিন দিন অফিসে না এলে ছাঁটাই, কর্মীদের হুমকি অ্যাপলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হার নির্ণয় করছে। ফলে যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিফার এক টুইট বার্তায় জানান, যদি অ্যাপলকর্মীরা সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে ব্যর্থ হন তবে তাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি প্রতিষ্ঠানের সামগ্রিক পলিসি নাও হতে পারে।

গত বছরের মার্চে অ্যাপল তার কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায়। তখন অবশ্য সপ্তাহে একদিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। মূলত অ্যাপল করোনা মহামারির মধ্যে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছিল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে আসার আহ্বান জানানো হয়।  

সেসময় অ্যাপলের সিইও টিম কুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকের জন্যই দিনটি বহুল প্রত্যাশিত। আমরা আবারও অফিসে কাজ শুরু করতে যাচ্ছি। যা ইতিবাচক দিকগুলোর একটি।’ তিনি আরও বলেন, ‘আমি এও জানি, কারও কারও জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে সেসব কর্মীদের জানাতে চাই, প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।’

এরপরই প্রতিষ্ঠানটি সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার নীতি চালু করে। যদিও তখন ১২শর বেশি কর্মী এক পিটিশনে সাক্ষর করে বলেছিলেন, তারা বাসাতেই ভালো কাজ করছিলেন। তবে অনেকেই এই তিনদিনও অফিসে না আসার ফলে প্রতিষ্ঠানটি আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit