রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা দেবে ডিএনসিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। আজ সোমবার (২৭ মার্চ ২০২৩) আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মোঃ আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০০ টাকা (পাঁচ হাজার টাকা) করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ ও দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit