রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

অবশেষে চীনে ফিরলেন জ্যাক মা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের বেশি সময় পর চীনের মূল ভূখণ্ডে ফিরে এসেছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।

আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে একটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে জ্যাক মার চীনে ফেরার খবর জানানো হয়।

জ্যাক মা হাংঝোউ শহরের উনগু স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।

আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন জ্যাক মা। ২০১৯ সালে নিজের ৫৫তম জন্মদিনে তিনি এ পদ ছাড়েন। এর পর থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ শুরু করেন। জাপান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি। কৃষিপ্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করা তাঁর এ বিদেশ ভ্রমণের উদ্দেশ্য।

যদিও মাঝে অনেকটা সময় নিরুদ্দেশ ছিলেন জ্যাক মা। তাঁর অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। এ নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছিল। এমনকি তাকে গৃহবন্দি করে রাখার মত প্রশ্ন ও তোলা হয়।

জ্যাক মা চীনের প্রযুক্তি খাতে ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা এবং স্পষ্টভাষী ব্যবসায়ীদের মধ্যে একজন। কিন্তু বিপত্তি বাধে,২০২০ সালের শেষের দিকে তিনি যখন চীন সরকারের সমালোচনা শুরু করেন। সরকারের সমালোচনার পর থেকে জ্যাক মার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। বাড়াতে থাকে নজরদারি। এর পরপরই আড়ালে চলে যান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit