মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১০২৬টি ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল। 

এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামসহ মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

এর ধারাবাহিকতা লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১০২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit