শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত রোববার (২৬মার্চ) সূর্যদয়ের সাথে ডোমার হাইস্কুল মাঠে পুলিশ প্রশাসনের পক্ষে তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের পক্ষে সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, রাজনৈতিক দল বাংলাদেশ আ’লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পাটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন শহীদ বেদীতে পুস্প মাল্য অর্পণ করেন।

সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তলন শেষে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপি’র সদস্যগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী- ১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit