মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

দুর্গাপুরে পুলিশি বাঁধায় বিএনপি‘র অনুষ্ঠান পন্ড, আটক ৭

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :  নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বাঁধার মুখে উপজেলা বিএনপি‘র মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পন্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করনে উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া সাংবাদিকদের বলেন, রোববার সকালে পৌর শহরের কাচারী মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পনের জন্য শত শত নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার প্রাক্কালে পুলিশ বাঁধা দেয়। এ সময় অন্যান্য নেতাকর্মীদের সাথে পুলিশ তর্কবিতর্কে জরিয়ে গিয়ে আমাদের লক্ষ করে ফাঁকা গুলি ছোড়ে আমাদের ব্যনার ছিড়ে ফেলে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে বিএনপি নেতা ঈমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ, আবু সিদ্দিক রুক্কু, সাহালম শ্যামল, ছাত্রদল নেতা মইনুল হাসান মাহি, আরমান হোসেন, ও কে ধরে নিয়ে যায় পরে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ শুরু করে পুলিশ।

এ ব্যপারে ওসি (তদন্ত) মো.নুরুল আলম যুগান্তর কে বলেন, আমরা কোন হামলা করিনি, বিএনপি নেতাকর্মীরা উল্টো আমাদের ওপর ইট পাটকেল ছুড়লে আমাদের আত্মরক্ষায় ওই সমাবেশ পন্ড করার লক্ষে ফাঁকা গুলি ছুড়ি।বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র শহীদ মিনারে যাওয়ার প্রাক্কালে পুলিশি বাঁধায় নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং আটককৃত নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit