শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সাকিবদের আইপিএলে যাওয়ার বিষয়ে যা বললেন হাথুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট দলে নাম নেই মোস্তাফিজুর রহমানের। তাই আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষেই তিনি উড়াল দেবেন ভারতে। যোগ দেবেন আইপিএলে তার দলে দিল্লি ক্যাপিটালসে। তবে শঙ্কায় রয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সিলেটে বাংলাদেশের সিরিজ জয় শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তার অনড় অবস্থানের কথা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

চট্টগ্রাম আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি মিশন শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন হাথুরুসিংহে। সাকিব-লিটন-মোস্তাফিজের আইপিএল যাত্রা নিয়ে কোচের ভাষ্য জানতে চাওয়া হলে, বোর্ডের বার্তাই জানিয়ে দিলেন এই লঙ্কান মাস্টারমাইন্ড। প্রধান কোচের এমন মনোভাবে আরও পরিষ্কার হলো, আগের শক্ত অবস্থান থেকে সরছে না বোর্ড।

সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা একইরকম আছে এখনও।’

আইপিএলে খেললে ক্রিকেটারদের উন্নতি হবে, এমন কথা মুখে বললেও হাথুরু চান আগে দেশের হয়ে খেলুক তার শিষ্যরা। দেশের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিতে রাজি নন তিনি, ‘তাদের স্কিলে উন্নতি হবে এতে তো কোনো সন্দেহ নেই। কারণ আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’

‘এনওসি’ নিয়ে বিসিবির কঠোরতায় আইপিএলে পরবর্তীতে পথ কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশি ক্রিকটারদের। এমন শংকার মধ্যেও ক্রিকেটারদের ছাড়তে রাজি নয় ক্রিকেট বোর্ড।

আগামী ৩১শে মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর। ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট ম্যাচটি। অধিনায়ক ও সহ-অধিনায়ক একসঙ্গে ছুটি চেয়েছেন। তারা দুজনেই এই সময়টা খেলতে চান কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলটির প্রথম ম্যাচ ১ এপ্রিল পাঞ্জাব কিংসের সঙ্গে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit