শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’ প্রকাশ্যে মারা গেছেন জাপানের সবচেয়ে প্রবীণ নারী, বয়স হয়েছিল কত? প্রথম দিনেই ঝড়, ‘আওয়ারাপন ২’কে ছাড়িয়ে গেল ‘মির্জাপুর’! শিগগিরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী

ইমরান খানের মুখোশ উন্মোচন করব: মরিয়ম নওয়াজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ উন্মোচন করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

তিনি বলেছেন, মিথ্যা গল্প প্রচার করে পাকিস্তানে ও বিদেশে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান, শিগগিরই তার গোমর ফাঁস হয়ে যাবে। খবর জিও নিউজের।

সোমবার কাসুর শহরে একটি সমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন পিএমএল-এন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সেখানেই ইমরান খানের স্থানীয় ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের পরিচয় প্রকাশ করবেন তিনি।

গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।  

শনিবার রাওয়ালপিন্ডিতে পিএমএল-এন কর্মী সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম বলেন, পিটিআইপ্রধানকে বিচার বিভাগ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। দেশে সৎ বিচারকদের প্রয়োজন। যারা ইমরানের অনুগত নয়, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit