রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন খলিলুর রহমান হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। 

রোববার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, হাসানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তার শরীরে গুরুতর আঘাতও ছিল। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

এদিকে মৃত হাসানের ছোট ভাই রাহাতুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। বাবার নাম আবু আহমেদ সিদ্দিক। দুই ছেলে ও এক মেয়ের জনক হাসান। বর্তমানে সিদ্দিকবাজার এলাকায় থাকতেন হাসান। ফুটপাতে ব্যাগ বিক্রি করতেন। ঘটনার সময় সিদ্দিকবাজারের রাস্তায় বসে ব্যাগ বিক্রি করছিলেন। তখন বিস্ফোরণে তিনি গুরুতর আহত ও দগ্ধ হন।

এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।

 

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit