শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার সকালে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এসময়ে বিউগলে বেজে উঠে করুণ সুর।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিরা যেসব দেশে পালিয়ে আছে সেখানে থেকে ফিরিয়ে আনতে আইনগত কার্যক্রম চলছে। 

তিনি বলেন, ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনন্স থেকে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সেই রাতে রাজারবাগে শহীদ হন অনেক পুলিশ সদস্য।

আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে কাজ চলছে। বাংলাদেশের এই গণহত্যায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে খুন করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit