শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ধসে পড়ল চকলেট ফ্যাক্টরি, নিহত বেড়ে ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি চকলেট ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয় জন। শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে শুক্রবার বিকেলে পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিংয়ে এ ঘটনা ঘটে।

সিএনএন জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার কিছু আগে বিস্ফোরণ হয়। এতে আরএম পামার কোম্পানির ফ্যাক্টরির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে প্রতিবেশী ভবনেরও। অপরদিকে এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছে আটজন। তাদের মধ্যে দুজন সুস্থ আছেন। পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর এক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা তাদের কাজ অব্যাহত রেখেছেন।

ওয়েস্ট রিডিংয়ের মেয়র সামান্থা কাগ বলেছেন, বিস্ফোরণে ফ্যাক্টরির একটি ভবন মাটির সাথে মিশে গেছে। ভবন থেকে তেমন কিছু উদ্ধার করা যায়নি। টিভি ফুটেজে ধ্বংসস্তূপে আগুন জ্বলতে ও অগ্নিনির্বাপক সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আরএম পামার কোম্পানি ৭০ বছরের বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। কারখানাটিতে প্রায় ৮৫০ জন ব্যক্তি কাজ করে বলে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit