সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁর পত্নীতলায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : ২৫ মার্চ , গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সাধারণ বাঙালির ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রসজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনী। ২০১৭ সাল থেকে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন হয়ে আসছে বাংলাদেশে। এরি ধারাবাহিকতায় ইতিহাসের ভয়ংকরতম এ দিনের স্মরণে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকল বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞা জ্ঞাপন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিক দিলিপ চৌহান, পরেশ টুডু, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মীগণ, সুধীজন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেয়া এবং বাঙালী জাতিকে নিশ্চিহ্ন করার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানের সামরিক বাহিনী সশস্ত্র অভিযান পরিচালনা করে ব্যাপক গণহত্যা চালায়। ভয়াল সেই গণহত্যার দিনটি বাঙ্গালী জাতির এক কালো অধ্যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit