রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

মক্কা-মদিনার প্রথম ইফতারে লাখো মুসল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : পবিত্র মাসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের প্রথম ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম দিনের ইফতারে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। রমজানের প্রথম দিনে পবিত্র মাসজিদুল হারামে বিভিন্ন সেবা নেন ১০ লাখ ৩৭ হাজার মুসল্লি ও ওমরাহযাত্রী। এদিকে মসজিদে নববীর ইফতারে অংশ নেন দুই লাখের বেশি মুসল্লি। রোজাদারদের জন্য মসজিদ প্রাঙ্গণ ঘিরে ব্যবস্থা করা হয় হাজার সুফরা। এর উভয় পাশে বসে ইফতারে অংশ নেন সবাই।

মসজিদে নববীর ব্যবস্থাপনা পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইফতার কার্যক্রম পরিচালিত হয়। মুসল্লিদের জন্য খাদ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করে সরবরাহ করা হয় ইফতারসামগ্রী। এতে থাকে খেজুর ও জমজমের পানি। পাশাপাশি হালকা খাবার হিসেবে থাকে দই, রুটি, কেক, কাহওয়া, চাসহ নানা সামগ্রী। রমজানে প্রতিদিন আছরের পর শুরু হয় ইফতার কার্যক্রম। নির্দিষ্ট স্থানে ইফতার আয়োজনের পর শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম। দ্রুততম সময়ে সুফরা ও বর্জ্য সরিয়ে তা নামাজের জন্য প্রস্তুত করা হয়। এরপর মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত খাবার নিয়ে আর প্রবেশ করা যায় না।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit