রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

এবার আইসিসিকে নিষিদ্ধের প্রস্তুতি রাশিয়ায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) এবং এ আদালতের যাবতীয় কর্মকাণ্ড রাশিয়ায় নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায়। পার্লামেন্টের স্পিকার ভিয়েচেস্লাভ ভলোদিন নিজে এ প্রস্তাব উত্থাপন করেছেন। খবর রয়টার্সের। 

পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্টও দেন ডুমার স্পিকার। সেখানে তিনি বলেন, আমাদের দেশের অভ্যন্তরে আইসিসির যে কোনো কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করা এখন জরুরি। ইউক্রেনের ‘অধিকৃত বিভিন্ন অঞ্চল’ থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগে গত শনিবার পুতিন এবং রাশিয়ার শিশুবিষয়ক কমিশনের কমিশনার মারিয়া লেভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

প্রায় ১৩ মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে শিশু পাচারের এ অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ আমলে নিয়েই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এটি ছিল ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রথম গ্রেফতারি পরোয়ানা। তবে এ পরোয়ানা জারির পর গত এক সপ্তাহ ধরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে রাশিয়া। পরোয়ানা জারির প্রথম দিনই দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলে আখ্যা দেন। 

দুদিন পর ২০ মার্চ মস্কোর আদালতে আইসিসির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুমকি দেন—পুতিনকে গ্রেফতার করা হলে সেটি হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

এরপর দিন শুক্রবার আইসিসিকে রাশিয়া নিষিদ্ধ ঘোষণা করতে আইন প্রণয়নের আহ্বান জানালেন ডুমার স্পিকার ভিয়েচেস্লাভ ভলোদিন। রোম চুক্তির আওতায় ২০০২ সালে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিগুলো এ আদালতকে স্বীকৃতি দেয়নি, তবে আইসিসির ১২৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কয়েকটি দেশও রয়েছে।

ইউক্রেনও এখন পর্যন্ত আইসিসির সদস্য নয়, তবে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর বিশেষ বিবেচনায় কিয়েভকে বিচার চাওয়ার অনুমতি দিয়েছেন আইসিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit