বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

রাঙামাটিতে গণহত্যা দিবসের আলোচনা সভা

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙমাটিতে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক  মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন,জেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র,শিক্ষক,পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। আলোচনা সভার পরিশেষে,মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit