রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আদানি প্রসঙ্গে সরব হওয়ায় রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা, দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : সংসদে আদানি গ্রুপ নিয়ে মন্তব্যের সঙ্গে রাহুল গান্ধীর কারাদণ্ড ও লোকসভা থেকে সদস্য পদ খারিজের সম্পর্ক আছে বলে দাবি করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 

তিনি বলেন, রাহুল ও কংগ্রেস পরিবারকে বারবার অপমান করেছে বিজেপি। এর জন্য কোনও বিচারক বিজেপি নেতাদের সাজা দেয়নি, তাদের পদও খারিজ হয়নি।

শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস সদর দফতরে এক বৈঠকে যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে আলোচনা হয় রাহুল গান্ধীর সংসদ সদস্য পদের বিষয়টি নিয়ে। বৈঠক থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

তিনি বলেন, আমার ভাই আদানির বিষয়টি উত্থাপন করেছেন এবং সংসদে কেন্দ্রকে প্রশ্ন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগকারী নিজেই স্থগিতাদেশ চাওয়ার এক বছর পর হঠাৎ মামলাটি উত্থাপিত হয়েছে।

অভিযোগ তুলে বলেন, বিজেপির মুখপাত্র, মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, আমার পরিবারের জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুলের সম্পর্কে লাগাতার সমালোচনা করে চলেছেন। অশালীন ভাষা ব্যবহার করছেন। সব সময় বিজেপির ভেতর থেকে খারাপ কথা উঠে আসে। পুরো দেশ এর সাক্ষী। তাহলে কেন কোনও বিচারক ওই বিজেপি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুইবছরের সাজা ঘোষণা করেননি? কেন তাদের সদস্য পদ বাতিল হয়নি?

প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, গান্ধী পরিবার ভারতের জনগণের হয়ে আওয়াজ তুলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্যের জন্য লড়াই করে এসেছে। রাহুল মাথা নত করবেন না। তিনি এমন একটি পরিবারের সদস্য, যারা তাদের রক্ত দিয়ে গণতন্ত্রকে লালন করে এসেছেন।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধনকুবের গৌতম আদানির সম্পর্ক নিয়ে দেশটির সংসদে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। নরেন্দ্র মোদির মানহানির অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

রায়ের পর থেকে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে সে জল্পনায় ইতি টানল লোকসভা সচিবালয়।

আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি যদি দুই বা তার বেশি বছরের জন্য দণ্ডিত হন, তবে তৎক্ষণাৎ তার পদ খারিজ হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। কর্নাটকের কোলারে দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলতে দিয়ে বংশগত পদবি তুলে মন্তব্য করেন তিনি।

রাহুল বলেছিলেন, “কাকতালীয়ভাবে সব চোরদের পদবি মোদী হয় কীভাবে?”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন গুজরাটের সাবেক মন্ত্রী ও বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদী।

দণ্ডবিধি ৪৪৯ ও ৫০০ ধারার ফৌজদারি এ মামলায় অভিযোগ ছিল, গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে, ওই সময় পলাতক হীরা টাইকুন নিরভ মোদী ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রধান ললিত মোদীকেও নির্দেশ করেছিলেন রাহুল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রিপাবলিক ওয়ার্ল্ড

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit