শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শার্শা উপজেলা কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান’র (মিতুল) ইন্তিকাল

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার শার্শা উপজেলা কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিষয় সহকারী অধ্যাপক মতিউর রহমান (মিতুল) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার মসজিদ থেকে তারাবী নামাজ শেষ করে বাড়ি ফিরে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তিনি মারা যান। সহকারী অধ্যাপক মতিউর রহমান (মিতুল) শার্শা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও বিশিষ্ঠ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ মকলেছুর রহমানের ছোট ভাই। সর্বদা হাস্যউজ্জল সহকারী অধ্যাপক মিতুলের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মরহুম সহকারী অধ্যাপক মতিউর রহমান (মিতুল) এর ভাই মোঃ শামিমুর রহমান জানান, তার ছোট ভাই মিতুল গত বৃহস্পতিবার বাড়ির পাশে মসজিদে এশা ও তারাবী নামাজ শেষ করে বাড়িতে ফেরেন। এসময় বাড়ির দ্বিতীয় তলায় উঠে তার বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষনিত মিতুলকে অচেতন অবস্থায় যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঘোষনা করেন। শুক্রুবার সকাল ১০ টায় মরহুমের কর্মস্থল শার্শা উপজেলা কলেজ মাঠে প্রথম ও বেলা ১১ টায় শার্শা গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন করা হয়।মরহুমের নামাজা জানাজায় ৮৫ যশোর ১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সূরাসদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, নাভারন ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান, শার্শা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউপি চেয়ারম্যান কবিরউদ্দীন আহম্মদ তোতা, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, শার্শা উপজেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুন উর রশিদ সহ কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতীক, সামাজিক ও সূধীবৃন্দ অংশনেন। নামাজে জানাজা পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ বাকী বিল্লাহ।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit