শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের সেরা কেইন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেমেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেইন।

নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে রেকর্ডটি গড়েন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে সফল স্পট কিকে সমতায় ফিরিয়েছিলেন কেইন। ৫৩ গোল নিয়ে স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের জার্সিতে রুনির রেকর্ড। পরে ওই ম্যাচে আরেকটি পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু উড়িয়ে মারেন কেইন। ২-১ গোলে হেরে ছিটকে পড়ে তার দল।

এবার ইতালির বিপক্ষে পেনাল্টি পেয়ে আর ভুল করলেন না তিনি। ৪৪তম মিনিটে ডি-বক্সে ইতালির ডিফেন্ডার জিওভানি দি লরেন্সোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত শটে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নেন কেইন।

আন্তর্জাতিক ফুটবলে ৮১ ম্যাচে ৫৪ গোল করলেন তিনি। ৫৩ গোল করতে রুনির লেগেছিল ১২০ ম্যাচ।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit