শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মেসির ৮০০ গোলের রাত আর্জেন্টিনার নামে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : মবারের মতো তিন তারকাখচিত জার্সি পরে মাঠে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী এই দলটির অবশ্য গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। প্রথমার্থ শেষ হয়ে দ্বিতীয়ার্ধও শেষের পথে, তখনই গোল পায় তারা। শেষে গোল পান মেসিও। ইতিহাস গড়ে জেতান আলবেসিলেস্তেদের।

বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে বাংলাদেশ সময় আজ সকালে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলকে প্রথমে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। শেষদিকে দারুণ এক ফ্রি কিক গোলে জয় নিশ্চিত করেন মেসি। একইসঙ্গে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পূর্ণ করেন ৮০০ গোলের মাইলফলক। তার উপরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৩০।

বিরতির পরও একইভাবে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। তবে পানামার রক্ষণদেয়াল বারবার সুযোগ নষ্ট করেছিল তাদের। ৫১তম মিনিটে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন পানামা গোলরক্ষক। ৭৩তম মিনিটে বক্সে মার্কোস আকুনিয়ার ক্রস থেকে হেড নেন মেসি। তবে তা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

৭৮তম মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসার পর ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি পারেদেস। তবে বদলি নামা আলমাদা বল পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি। নির্ধারিত সময়ের এক মিনিটে আগে গিয়ে গোল পান মেসি। দুই ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসার পর শেষ এই ফ্রি কিক ঠিকই লক্ষ্যভেদ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit