মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই করত তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের রাজনগরে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করার কথা বলে ছিনতাই করত একটি চক্র। এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, জনৈকা রায়না বেগম (৪২) গত ১৯ মার্চ একটি ব্যাংকের তারাপাশা শাখা থেকে টাকা উত্তোলন করেন।

বাড়িতে ফেরার পথে তারাপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে যাওয়ামাত্রই অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেবেন বলে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়। গত ২১ মার্চ রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো. সওকত মাসুদ ভূঁইয়া জানান, তিনি মঙ্গলবার মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন (৪৩), সিএনজি অটোরিকশাচালক আব্দুল মুসলিম (৪২), মো. আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়াকে (৩৪) গ্রেফতার করেন। সালাউদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit