বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

অশ্রুসিক্ত ছবি দিয়ে যা জানালেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।  ‘সীতা রামম’, ‘জার্সি’-র মতো একাধিক ছবিতে দেখা যাচ্ছে ম্রুণালকে। অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘সেলফি’তেও নজর কেড়েছেন তিনি।

সামাজিকমাধ্যমেও জনপ্রিয় ম্রুণাল। অনুরাগী এবং অনুসরণকারীর সংখ্যা তার ক্রমশই বাড়ছে। অনেকেরই চোখ থাকে তার নানা পোস্টে। তবে ম্রুণালের সর্বশেষ পোস্ট তার ভক্তদের উদ্বিগ্ন করেছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ছবি শেয়ার করেছেন, যাতে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। ছবির সঙ্গে লিখে একটি দীর্ঘ বক্তব্য পেশ করেছেন। 

কান্নার ছবি দিয়ে ম্রুণাল লিখেছেন, গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি আরও শক্তিশালী, বুদ্ধিমান ও সুখী! প্রত্যেকের কাছেই নিজেদের গল্পের পৃষ্ঠা রয়েছে, যেগুলো তারা জোরে জোরে পড়ে না। কিন্তু আমি আমারটা জোরে পড়ার জন্য বেছে নিচ্ছি। কারণ হয়তো কারও এই অধ্যায়টা জানা প্রয়োজন। আমি বললে তার কাজে লাগতে পারে।

লিখলেন, মাঝে মাঝে নিজের দুর্বলতা প্রকাশ করা ভালো। এতে যন্ত্রণা লাঘব হয়।

যদিও নিমেষে ভাইরাল হয় অভিনেত্রীর অশ্রুভেজা মুখের সেই ছবি। উদ্বিগ্ন হয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন অনুরাগীরা। শক্ত থাকার বার্তা দেন অনেকেই।

আসন্ন ছবি ‘গুমরাহ’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এ ছাড়া ‘নানি ৩০’ নামের এক তেলেগু ছবিতেও শিগগিরই দেখা যাবে ম্রুণালকে।

 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit